DIGILIPI
লগইন সাইন-আপ
🏠 হোম / Home 🔍 এক্সপ্লোর
Kobita Bengali

আগন্তুক

✍️ রচয়িতা: Puraton Dairy 👁️ পাঠ সংখ্যা: 36 📅 প্রকাশিত: 14 Oct, 2026
বহুকাল শেষে এলে অবশেষে কেনো দিলে পিছুডাক। আদি অনন্ত এ পোড়া মন তো ভেবেছিল সব থাক।। কথার আবেশে এভাবে নিমেষে, বস করে নিলে মন। দুর থেকে হেসে, এতো ভালোবেসে কেনো করো জ্বালাতন।। ছুটে গিয়ে যারে-পাই বাহুডোরে, এমন স্নিগ্ধ শান্তি। এতো প্রতীক্ষা-এতো পরীক্ষা, তবু রয়ে যায় ভ্রান্তি।। ছুঁতে চায় মন-সুখের স্বপন, যা পেতে চেয়েছি একা। ভাবিনি কখনও-এ পোড়া স্বপ্ন, শুধু যে আমারই দেখা।। তুমি তো আসোনি-ভালোও বাসনি, দাওনি জীবনে ধরা। শুধু অভিসারে -বেদনার ভারে, সয়ে যেতে হয় পীড়া।।

পাঠকদের মূল্যবান মন্তব্য

Reader 14 Oct, 03:40 AM
Khub sundor lekha