DIGILIPI
লগইন সাইন-আপ
🏠 হোম / Home 🔍 এক্সপ্লোর
Kobita Bengali

জন্মভূমি

✍️ রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর 👁️ পাঠ সংখ্যা: 36 📅 প্রকাশিত: 11 Oct, 2026
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে। জানিনে তোর ধনরতন আছে কি না রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।

পাঠকদের মূল্যবান মন্তব্য